১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৫
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল বিএম কলেজ ছাত্রাবাসে ছাত্রকে তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০৪ Time View

বরিশাল: বরিশাল বিএম কলেজের অশ্বিনীকুমার হলের এ ব্লকে মো. সাগর নামের এক ছাত্রকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাতে হোস্টেল প্রশাসন তাকে উদ্ধার করে।

অভিযোগ অনুযায়ী, কলেজের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সাগরকে অর্থনীতি বিভাগের ছাত্র হৃদয় দেওয়ানসহ কয়েকজন মিলে একটি কক্ষে আটকে রাখে। তাদের বিরুদ্ধে প্রায় দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ইতোমধ্যে ১০ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

অশ্বিনীকুমার হলের সুপার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ভুক্তভোগী ছাত্র নির্যাতনের কথা জানিয়েছেন এবং অভিযুক্তদের বক্তব্যও শোনা হচ্ছে।

তবে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়ায় যায়নি বলে তিনি জানান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন