
নিজেস্ব প্রতিবেদক: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন ওরফে মিল্টন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ মে) রাত ১০টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের পাবলিক স্কুল রোডে ড্রিম হাউজের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়।
গ্রেফতার ইসমাইল হোসেন ওরফে মিল্টন নগরীর পাবলিক স্কুল রোডের ড্রিম হাউজে ভাড়াটিয়া মৃত আবুল হাশেম পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্ততে ১৯ নম্বর ওয়ার্ডের পাবলিক স্কুল রোডের রাস্তার ওপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করেন এবং তাকে আটক করেন।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।