
নিজেস্ব প্রতিবেদক: বরিশালের মুলাদী থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলার প্রধান আসামি জিসান (২৪)কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে গ্রেফতার করেছে।
শনিবার (৯ মে) সকালে খুলশী থানাধীন ইউনেস্কো শপিং মল-এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার জিসানের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ জানায়, বরিশালের মুলাদী উপজেলার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পর জিসান চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও আসামি একই গ্রামের বাসিন্দা। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৩ মে মুদি দোকানে পণ্য কিনতে যাওয়ার সময় ওই কিশোরী যৌন সহিংসতার শিকার হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে পারেন। চলতি বছরের ৪ এপ্রিল তিনি সন্তানের জন্ম দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২৫ এপ্রিল মুলাদী থানা-য় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা

Reporter Name 

















