১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১০
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১ বরিশালে মব নিয়ন্ত্রণে সতর্কতা, মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ বরিশালে অবৈধ দখলমুক্তে সিটি করপোরেশনের অভিযান শুরু বরিশাল-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত বরিশালে ৪২ হাজার শিশুকে হামের বিশেষ টিকা প্রদান শুরু জীবনানন্দ মেলায় সংস্কৃতি ও ইতিহাস চর্চার আহ্বান জানালেন সরোয়ার আনন্দঘন পরিবেশে বরিশাল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ বকেয়া ভাতা পরিশোধের দাবিতে বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ অবহেলায় ধুঁকছে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র, সংকুচিত সম্প্রচার সীমা অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে আলোচনায় ডা. ভাস্কর সাহা, দেশত্যাগের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায়, বহিষ্কারের পর স্টাফদের ওপর হামলা বরিশালে জ্বালানি সংকটের অজুহাতে বাড়তি ভাড়া, চাপে ব্যবসায়ী ও ভোক্তা বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে ট্রাক
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

নিজস্ব প্রতিবেদক: বরিশাল-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির সাগর ও সোহেল হোসেন বরিশাল থেকে মোটরসাইকেলে করে ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে রায়াপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হন এবং চালক সোহেল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo