৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৭
শিরোনাম :
বরিশালে বাস–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হঠাৎ অকটেন সংকটে বিপাকে বরিশাল নগরীর চালকরা বরিশাল সিটিতে নাগরিক সেবা অচল, ভোগান্তিতে নগরবাসী ২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালে ডমিনেশন পেট্রলিং

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৯৭ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালে ডমিনেশন পেট্রলিং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালে ডমিনেশন পেট্রলিং

বরিশাল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই বরিশাল মহানগরীতে ডমিনেশন পেট্রলিং পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি)  কমিশনার মো. শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত হয়।

ডমিনেশন পেট্রলিংয়ের নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম। এতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ভোটকেন্দ্রের আশপাশ, জনবহুল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

ডমিনেশন পেট্রলিংয়ে আরও অংশ নেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo