১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, অতঃপর - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২৭৬ Time View
নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, অতঃপর
নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, অতঃপর

ন্যাশনাল ডেস্ক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের জন্য নির্ধারিত ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতালজুড়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল প্রাঙ্গণে অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে শনাক্ত করেন। পরে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা তাকে হাসপাতাল পরিচালকসহ অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে বিষয়টি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন