৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৯
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে সেনাবাহিনীর অভিযানে মাদক দম্পতি মান্না সুমন ও শিল্পী আটক

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৩৭ Time View
বরিশালে সেনাবাহিনীর অভিযানে মাদক দম্পতি মান্না সুমন ও শিল্পী আটক
বরিশালে সেনাবাহিনীর অভিযানে মাদক দম্পতি মান্না সুমন ও শিল্পী আটক

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী দম্পতি মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগমকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় তাদের নিজ বাসা থেকে এই দম্পতিকে আটক করা হয়।

জানাযায়, নগরীতে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকদিন ধরে বিশেষ নজরদারি ও তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সেনাবাহিনী নগরীর মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মান্না সুমন দম্পতির বাসা তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় কাউনিয়া থানার একটি অভিযানে শিল্পী বেগমকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩০০ মিলিলিটার দেশীয় মদ, কিছু দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছিল।

ওই অভিযানের সময় কৌশলে পালিয়ে যান তার স্বামী মান্না সুমন। তবে পরে ২৮ অক্টোবর গভীর রাতে নগরীর চড়কাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের কাছে মান্না সুমন ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বের সংবাদ গুলো:

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo