১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৭
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৫ - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০০ Time View

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ধাক্কায় ভোলার চরফ্যাশন থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের অন্তত ৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে পরিচয় নিশ্চিতের বিষয়টি জানিয়েছেন ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ আশিকুর রহমান।

পরিচয় শনাক্ত হওয়া চারজন হলেন, ভোলার লালমোহনের প‌শ্চিম চর উম্মেদ ইউনিয়নের মো. মিলনের স্ত্রী রিনা বেগম (৪০), একই উপজেলার কা‌জিরাবাদ গ্রামের আব্দুল গ‌ণি (৩৮), মো. সাজু (৪৫) ও চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার আহম্মেদপুরের মো. হা‌নিফ (৬০)।

লঞ্চের যাত্রী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশনের ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাকির সম্রাট-৩। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে পৌঁছালে প্রচণ্ড কুয়াশার কারণে লঞ্চটি গতি কমিয়ে দেয়। এসময় পেছন থেকে আসা বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দিলে জাকির সম্রাট-৩ লঞ্চের একপাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে এখন পর্যন্ত ৫ জ‌ন নিহতের খবর পাওয়া গেছে। আর আহত হ‌য়েছে অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত লঞ্চটি নিহত ও আহত যাত্রীদের নিয়ে ঢাকা সদরঘাটে পৌঁছায়।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনাটি চাঁদপুর জেলায় ঘটেছে। তবে আমরা নিহত ও আহতদের খোঁজ-খবর নিয়ে যাচ্ছি।

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন