বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলা পরিষদ ও বরিশাল সিটি করপোরেশন-এ নতুন দুই প্রশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার (তারিখ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আকন কুদ্দুসুর রহমান। তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, যিনি এতদিন জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন। এ সময় বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীসহ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় আকন কুদ্দুসুর রহমান বলেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে জেলা পরিষদ পরিচালনা করতে চান। তিনি বলেন, সবার সহযোগিতায় বরিশাল জেলা পরিষদকে একটি কার্যকর, গণমুখী, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে এবং এর সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে নগর অডিটোরিয়াম ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মাদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিআইজি, র্যাব-৮ এর অধিনায়ক, জেলা ও মহানগর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “আমি প্রশাসক নই, জনগণের সেবক হতে চাই। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর