বরিশাল প্রতিনিধি: বরিশালসহ পুরো বিভাগে শিশুদের হামসহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমানো এবং প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দীর্ঘদিন বন্ধ থাকা একটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার খলিল আহমেদ খলিল আহমেদ ২৫০ শয্যার হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটি চালুর নির্দেশ দেন।
জানা গেছে, হাসপাতালটি আমানতগঞ্জ, বরিশাল এলাকায় ২০১৭ সালে নির্মাণ করা হলেও দীর্ঘ ৯ বছর ধরে এটি চালু হয়নি।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার জনবল পদায়নসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত সংকট দ্রুত সমাধানের নির্দেশ দেন। সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে হাসপাতাল চালুর প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাসপাতালটি চালু হলে বরিশাল বিভাগে শিশু স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং হামসহ অন্যান্য রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad