নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও র্যালির আয়োজন করে জেলা ও মহানগর শ্রমিকদল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ।
তিনি বলেন, “বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। শ্রমিকরা এই সময়ে অবহেলিত থাকবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে সকাল ১০টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
অন্যদিকে সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক সমাবেশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা কমিটি। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন ।
এছাড়াও -এর বরিশাল জেলা কমিটির উদ্যোগেও নগরীতে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
মে দিবসের সমাবেশগুলোতে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা, স্বাস্থ্য সুরক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad