• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহত বরিশালে লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপির নেতা বরিশালে নবাগত পুলিশ কমিশনারের সঙ্গেসাংবাদিকদের মতবিনিময় সভা পিরোজপুরে স্কুলছাত্রীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ভোলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, স্বামীর বন্ধু গ্রেপ্তার বরিশালে লঞ্চ-জাহাজের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা দেড় শতাধিক যাত্রী গৌরনদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত টানা বর্ষণে খানাখন্দে বেহাল ঢাকা-বরিশাল মহাসড়ক বরিশালসহ দেশে ফের বাড়ছে বৃষ্টির প্রবণতা, কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ পিরোজপুরে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ল গরুবোঝাই পিকআপ, মারা গেল ২ লাখ ৮৫ হাজার টাকার গরু ল্যাপটপ বেশি গরম হলে করণীয়: সহজে সমাধানের কার্যকর উপায় রাজাপুরে চোরের আঙুল কামড়ে ছিঁড়ে রাখলেন প্রবাসীর স্ত্রী বরিশালে ৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার মাদক কারবারি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ যোগদান  Barisal Division Guide: Places to Visit, Food, Culture & News বরিশালসহ সারাদেশে পাঁচ দিন বজ্রবৃষ্টি ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস বরিশালে গভীর রাতে কীর্তনখোলা নদীতে অবৈধ বালু, ৪ জনের কারাদণ্ড বরিশাল কাউনিয়ায় ডিবি অভিযানে গাঁজা সহ আটক ১ Barisal Tech Insights: Google Search & AI Mode Architecture Guide

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

নিজেস্ব প্রতিবেদক / ৩৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
বরিশালে নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

দুই দশক পেরিয়ে গেলেও বরিশাল সিটি করপোরেশন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেনি। ৫৮ বর্গকিলোমিটার আয়তনের মহানগরীতে গত দুই দশকে জনসংখ্যা কয়েকগুণ বেড়েছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার চিত্র রয়ে গেছে আগের মতোই।

নগরে দৈনিক উৎপন্ন ২০০ টন বর্জ্য

বর্তমানে ৩০টি ওয়ার্ডে প্রতিদিন উৎপন্ন প্রায় ২০০ টন বর্জ্য ফেলা হচ্ছে ৩নং ওয়ার্ডের পুরানপাড়া এলাকার উন্মুক্ত ভাগাড়ে। নগরবাসীর জন্য এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। গোটা বরিশাল বিভাগের ছয় জেলার ২৬টি পৌরসভাতেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নেই।

বাস্তবতার সাক্ষী নগরবাসী

পুরানপাড়া এলাকায় সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন হামিদা বেগম। তার পরিবারে চার শিশু ও দুই প্রাপ্তবয়স্ক সদস্য হাঁপানি ও শ্বাসকষ্টে আক্রান্ত। ডায়রিয়ার মতো রোগও নিত্যসঙ্গী।

“১০ বছর আগে কম দামে জমি কিনে এখানে বাড়ি করেছি। বছর ঘুরতে না ঘুরতেই পরিবারের সবাই শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। বাড়ি বিক্রি করতে চাইলেও কিনতে কেউ চায় না, তাই বাধ্য হয়েই থাকতে হচ্ছে।” — হামিদা বেগম

আরেক বাসিন্দা লিপি আক্তার জানান, ‘ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছি, লিখিত আবেদনও দিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি।’

ঝালকাঠি পৌরসভায়ও একই অবস্থা

দেড় যুগ আগে প্রথম শ্রেণির মর্যাদা পাওয়া ঝালকাঠি পৌরসভাতেও ডাম্পিং স্টেশন নেই। পৌর কর্তৃপক্ষ সুগন্ধা ও বাসণ্ডা নদীকে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করছে, ফলে নদীর পানি দূষিত হচ্ছে এবং রোগজীবাণু ছড়াচ্ছে।

“নদীতে ফেলা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা মাছ খেয়ে ফেলে, সেই মাছের মাধ্যমে বিষক্রিয়া মানুষের শরীরে প্রবেশ করছে। আগের মতো সুগন্ধার মাছের স্বাদও এখন আর নেই।” — উন্নয়নকর্মী মাহাবুব হোসেন সৈকত

প্রশাসনের প্রতিশ্রুতি

ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন জানান, ডাম্পিং স্টেশনের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। বরিশাল সিটি করপোরেশনের সচিব রুপ্পা সিকদার বলেন, নতুন ডাম্পিং স্টেশন তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে এবং বর্তমান ভাগাড় থেকে বর্জ্য বাইরে ছড়িয়ে না পড়ার জন্য দেয়াল নির্মাণ ও আশপাশের সড়ক সংস্কারের কাজ চলছে।

সারসংক্ষেপ

বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, নতুন ডাম্পিং স্টেশন নির্মাণ ও স্থাপত্য উন্নয়ন কাজ খুব শিগ্রই শুরু হবে।



আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/