বরিশাল মহানগরে চলাচলকারী থ্রি-হুইলারের যাত্রীভাড়া পূর্বের (প্রায় তিন মাস আগের) হারেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। একই সঙ্গে লাইসেন্সবিহীন ও প্রয়োজনীয়
সোমবার (২৯ জুন) নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মহানগরে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়ার হার অপরিবর্তিত থাকবে। পাশাপাশি যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই, সেগুলোর বিরুদ্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর স্বার্থ রক্ষায় সিটি কর্পোরেশন সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পরিবহন খাতে নৈরাজ্য ও অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং থ্রি-হুইলার মালিক ও চালক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা নগরীর পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ, যাত্রীবান্ধব ও সুশাসনভিত্তিক করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad