বরিশাল ব্যুরো: বরিশালে হানিট্রাপের মূলহোতা তরুনীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার রাত দুইটার দিকে নগরীর গির্জামহল্লা হোটেল ইম্পেরিয়াল থেকে ওই তরুণীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই তরুনী হলেন,নগরীর সাগরদি এলাকার মনোমন্ত দত্তের মেয়ে মিলিতা দত্ত ম্যালাইসা (২২)। দীর্ঘদিন যাবত নগরীতে হানিট্রাপ চক্র চালিয়ে আসছিলো ওই তরুনী। শনিবার রাতে মোবাইল ফোনে সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের মোফাজ্জেল হোসেন খানের ছেলে সিরাজুল ইসলাম খানের সাথে হোটেলে দেখা করার কথা বলে মিলিতা। এরপর ভুক্তভোগী সিরাজুল ওই তরুণীর সাথে হোটেল ইম্পেরিয়ালে দেখা করতে গেলে তাকে আটকিয়ে টাকা দাবি করে চক্রের সদস্যরা। এরপর সিরাজুল কৌশলে বিষয়টি পুলিশকে জানালে হানিট্রাপের মূলহোতা তরুনীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় বাদি হয়ে আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সিরজুল। মামলার অন্য আসামিরা হলেন,আব্দুল লতিফ আরিন্দার ছেলে আব্দুর রহমান, আয়েজউদ্দিন মোল্লার ছেলে বসির মোল্লা, সিরাজুল ইসলামের ছেলে অবিদ হাসান, মোতাহার গাজির ছেলে জাকির গাজি, মোসারফ হাওলাদারের ছেলে সান্টু হওলাদার, মোজ্জামেল হকের ছেলে আব্দুল হাই ও আতাহার আলীর ছেলে মানিক হাওলাদার। মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর মিহির চন্দ্র বলেন, হানিট্রাপের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। একাধিক স্থানীয়রা জানান, একজন পুলিশ কর্মকর্তার ছত্রছায়ায় দীর্ঘদিন যাবত হোটেল ইম্পেরিয়ালে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে মানিক হাওলাদার। এক সময়ের হোটেল কর্মচারি মানিক এখন কয়েকটি হোটেল পরিচালনা করে যার ব্যবসায়ীক পার্টনার ওই পুলিশ কর্মকর্তা।
https://slotbet.online/