• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় বিসিসির অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ

নিজেস্ব প্রতিবেদক / ৭১০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

 

রুপন কর অজিত ॥ শান্ত বরিশালকে অশান্ত করতে ফের সক্রিয় হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। গত কয়েক দিনে দলটির বিভিন্ন কর্মকাণ্ডে নগরীতে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে নগরবাসী। একের পর এক ঘটনায় আবারও আলোচনায় এসেছে বিতর্কিত নেতাকর্মীরা।

সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনায় অন্যতম হলো- গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক এম. মোফাজ্জল হোসেনকে কুপিয়ে হত্যার হুমকি দেন আওয়ামী লীগ-সমর্থিত সাংবাদিক শুভব্রত দত্ত। তিনি হাতে থাকা চাইনিজ কুড়াল উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে আবার বিকেলে প্রেসক্লাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি দেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন মোফাজ্জল হোসেন। সাংবাদিক মহল বিষয়টি নিন্দা ও ক্ষোভের সঙ্গে গ্রহণ করেছে।

আরেক ঘটনায়, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর ফিশারি রোড এলাকায় আওয়ামী লীগের কর্মীরা মশাল মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। এসময় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন—শাহিন শেখ (৪০), সজীব হাওলাদার (৩৭), শাহাদাত হোসেন অপু তালুকদার এবং মো. জাকির হোসেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের সহযোগী হিসেবে পরিচিত সুমি শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে হুমকি ও মিথ্যা মামলার অভিযোগ। জানা যায়, নগরীর বাসিন্দা মোস্তাফিজুর রহমান মুকুল (৪৩) গত ১২ সেপ্টেম্বর বরিশাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে তিনি জানান, নারী নির্যাতনবিষয়ক একটি সংবাদ প্রকাশের পর থেকেই সুমি শরীফ, তার স্বামী মনির শরীফ ও ছেলে মেহেদী শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আক্রমণ করছেন। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন, এমনকি হত্যার হুমকিও দিয়েছেন। এ ঘটনায় মুকুল ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এদিকে এই ধারাবাহিক ঘটনায় নগরীতে আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে। নগরবাসীর অভিযোগ, আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মকাণ্ডের কারণে ফের অশান্ত হয়ে উঠছে বরিশাল। পরিস্থিতি মোকাবেলায় নগরীতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও মেট্রোপলিটন পুলিশ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া মঙ্গলবার বরিশালে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের আরো ৬ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে বিকেলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নগরীর কাশিপুর এলাকায় বিক্ষোভ করেছে মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বরিশালে নৈরাজ্য করার চেষ্টা করতেছে, আমরা জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছি, আগামীতে মুজিববাদ কিভাবে মাথাচাড়া দিয়ে ওঠে সেটা ধংস করার জন্য আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/