• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল ২৯ নং ওয়ার্ডে রাতের আঁধারে জলাশয় ভরাট, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

নিজেস্ব প্রতিবেদক / ৩১৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
বরিশাল ২৯ নং ওয়ার্ডে রাতের আঁধারে জলাশয় ভরাট, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
বরিশাল ২৯ নং ওয়ার্ডে রাতের আঁধারে জলাশয় ভরাট, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল সদর প্রতিনিধি : বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় রাতের আঁধারে অব্যাহতভাবে চলছে জলাশয় ভরাটের কাজ। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী কুচক্র মহল সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এই অবৈধ ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানান, প্রতিদিন রাত নামলেই ভারী ট্রাক ও এক্সকাভেটরের মাধ্যমে জলাশয়ে মাটি ফেলা হয়। ভোর হওয়ার আগেই কাজ শেষ করে দিনের আলোয় সবকিছু আড়াল করার চেষ্টা করা হয়। এতে একদিকে যেমন প্রাকৃতিক জলাধার ধ্বংস হচ্ছে, অন্যদিকে পুরো এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, বর্ষা মৌসুমে এই জলাশয়গুলোই এলাকার অতিরিক্ত পানি ধারণ করত। কিন্তু সেগুলো ভরাট হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে আশপাশের নিচু এলাকায় জলাবদ্ধতার সমস্যা বাড়তে শুরু করেছে বলে অভিযোগ করেছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বাঘিয়া এলাকায় আব্দুল রহিম হাওলাদার নামে এক ব্যক্তি এই ভরাট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে জানতে আব্দুল রহিম হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, কাশিপুর এলাকার সজল কাজী নামে এক ব্যক্তি অবৈধভাবে পুকুরটি ভরাট করছেন।

এদিকে স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রভাবশালী মহলের দাপটে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন বলে জানান অনেকে।

পরিবেশবিদরা বলছেন, নগরীর জলাশয় ভরাট হলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হয়। এতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে নগরবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অবিলম্বে এসব অবৈধ ভরাট কার্যক্রম বন্ধ না করলে ভবিষ্যতে বরিশাল নগরী ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এখনো কোনো স্পষ্ট মন্তব্য করেননি।

এলাকাবাসীর জোর দাবি, দ্রুত অবৈধ জলাশয় ভরাট বন্ধ করে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে নগরীর প্রাকৃতিক জলাধার রক্ষায় সিটি কর্পোরেশন ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন তারা।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/