• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লক

নিজেস্ব প্রতিবেদক / ২০৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বরিশালে রাত নামলেই লুট হচ্ছে কীর্তনখোলা নদীর বেড়িবাঁধের ব্লক | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

দেশব্যাপী আলোচিত ঘটনা সিলেটে সাদাপাথর লুটের ঘটনা। সেই ঘটনার রেশ না কাটতেই এবার বরিশালে ঘটেছে শহর রক্ষা বেড়িবাঁধের ব্লক লুটের ঘটনা। রাত নামতেই বরিশাল নগরী এবং সদর উপজেলা প্রান্তে কীর্তনখোলা নদীতীরের সরকারি ব্লক লুট করছে একটি মহল।

সবশেষ বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কীর্তনখোলা নদীর তীরে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ উলালঘনী এলাকায় বেড়িবাঁধের ব্লক লুটের সময় ব্লক ভর্তি একটি ট্রলারসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটক ট্রলার চালক শাহে আলম হাওলাদার বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে ওই এলাকার শহররক্ষা বাঁধের ব্লকগুলো ট্রলারযোগে লুট হচ্ছিল। এই লুটের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারী ও স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন। প্রভাবশালীদের ভয়ে তারা কখনও মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না।

আটক ট্রলার চালক শাহে আলমের বরাতে স্থানীয়রা আরও বলেন, তিনি পলাশপুর এলাকার রাজিব নামের এক ব্যক্তির ট্রলারের চালক। তার ট্রলারটি সোহাগ গাজী ও কবির গাজী নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়েছে। ঠিকাদারের নির্দেশে ব্লকগুলো ট্রলার ভর্তি করেও বাকেরগঞ্জ উপজেলার নেহালগঞ্জে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন ট্রলার চালক।

স্থানীয় বাসিন্দা সুমন চৌধুরী জানান, ট্রলার চালককে আটকের পর সে সাকিল নামের এক ব্যক্তিকে ফোনে ধরিয়ে দেওয়ার পর তিনি (সাকিল) জানিয়েছেন, পানি উন্নয়নে বোর্ডের একজন ঠিকাদার তাদের ব্লক নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাদের কাছে এর কাগজও রয়েছে। ব্লকগুলো পটুয়াখালীতে নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, রাষ্ট্রীয় সম্পদ শহর রক্ষা বাঁধের ব্লক লুটের সঙ্গে আর কারা জড়িত আছে তাদের পরিচয় শনাক্তের জন্য আটক ট্রলার চালক শাহে আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, কীর্তনখোলা নদীর তীব্র ভাঙন থেকে বরিশাল নগরীকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের আওতায় কনফিডেন্স গ্রুপ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান শহর রক্ষা বাঁধ নির্মাণ করেন। বেশ কয়েক বছরের মধ্যে বাঁধের একাধিক স্থান ধসে পরায় প্রাকৃতিক দুর্যোগসহ বর্ষায় আতঙ্ক দেখা দেয় স্থানীয়দের মাঝে।

এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর এবং পুলিশকে একটি রিপোর্টও আমরা দিয়েছি। মূলত ওই ব্লকগুলো পানি উন্নয়ন বোর্ডের নয়। ২০১৭ সালে চরবাড়িয়া এলাকা রক্ষা প্রকল্পের আওতায় খুলনা শিপইয়ার্ড ৭০ হাজার ব্লক ফেলার কথা ছিল। কাজটি বাস্তবায়ন করে নৌবাহিনী। ২০২৩ সালে প্রকল্পটি শেষ হয়।

তিনি আরও বলেন, ৭০ হাজার ব্লকের মধ্যে ১১ হাজার সিসি ব্লক মানসম্পন্ন ছিল না। এ কারণে ওই ব্লক নদীতে ফেলতে দেওয়া হয়নি। এমনকি ওই ব্লকের বিলও পরিশোধ করা হয়নি। সেই ব্লকগুলোই ঠিকাদার প্রকল্প এলাকার মাঠের মধ্যে ফেলে রেখেছে। সেই ব্লকগুলোই লুট হয়। যে কারণে কেন এবং কারা এটা করেছে সেটা আমাদের জানা নেই। আর পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী এর সঙ্গে জড়িত বলে শোনা গেলেও এর কোনো প্রমাণ মিলছে না। যথাযথ প্রমাণ পেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/