• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে হোটেল ব্যবসার আড়ালে হানিট্র্যাপ ও অনৈতিক কর্মকাণ্ড

নিজেস্ব প্রতিবেদক / ৪২০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
বরিশালে হোটেল ব্যবসার আড়ালে হানিট্র্যাপ ও অনৈতিক কর্মকাণ্ড | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল নগরীর পোর্টরোড এলাকায় অবস্থিত আবাসিক হোটেল চিল–কে কেন্দ্র করে হানিট্র্যাপসহ নানা অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগের কেন্দ্রে রয়েছেন হোটেলটির মালিক আলামিন, যিনি এলাকায় ‘পট আলামিন’ নামে পরিচিত।

এলাকাবাসী জানান, আলামিন নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার ৭ নম্বর রোডে অবস্থিত একটি বিলাসবহুল বাড়ির বাসিন্দা। তাদের দাবি, আবাসিক হোটেল পরিচালনার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, যা এলাকার স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গ্রাম ও দূরবর্তী এলাকার তরুণীদের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে হোটেলে আনা হয়। পরে তাদের ইচ্ছার বিরুদ্ধে দেহব্যবসায় বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। কেউ এতে রাজি না হলে ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে। এমনকি পারিবারিক সদস্যদের দিয়েও হোটেল পরিচালনা ও এসব কর্মকাণ্ড করানো হয় বলে স্থানীয়দের দাবি।

এছাড়া এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে নগরীতে আলোচিত বিভিন্ন হানিট্র্যাপ চক্রের ঘটনার সঙ্গে হোটেল চিলের সংশ্লিষ্টতা থাকতে পারে। অনেকের দাবি, এসব চক্রের কার্যক্রম পরিচালনায় হোটেলটি ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কথিত অনৈতিক কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থ ও প্রভাবের কারণে আলামিন দীর্ঘদিন ধরে আইনের ফাঁক গলে চলাফেরা করছেন। তারা বলেন, তার প্রভাব এতটাই বেশি যে সাধারণ মানুষ প্রকাশ্যে কথা বলতেও ভয় পান।

নাম প্রকাশে অনিচ্ছুক পলাশপুর এলাকার এক বাসিন্দা জানান, ভূমি অফিস থেকে পোর্টরোড ব্রিজ পর্যন্ত চলাচলের সময় হোটেল সংশ্লিষ্ট লোকজনের কারণে মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। তার অভিযোগ, পরিবারের সদস্যদের সামনে একে অপরকে উদ্দেশ করে অশালীন প্রস্তাব ও মন্তব্য করা হয়।

আরেক পথচারী জানান, আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করলেও তারা জামিনে মুক্ত হয়ে পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তার মতে, এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট হোটেলগুলো দ্রুত সিলগালা করা প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত আলামিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, পুলিশ কমিশনারের নির্দেশে এর আগেও ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসামাজিক কর্মকাণ্ড দমনে কোতয়ালী পুলিশ নিয়মিত ও ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করবে।”

উল্লেখ্য, এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর পোর্টরোড এলাকার হোটেল পপুলার ও হোটেল চিলে অভিযান চালিয়ে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ২০ জন নারী-পুরুষকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় হোটেল চিল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আলামিনের দ্বিতীয় স্ত্রী রাবেয়াকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসীর দাবি, এ ধরনের কর্মকাণ্ড বরিশাল নগরীর সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শান্তিপূর্ণ কর্মসূচি ও মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাতে তারা প্রস্তুত রয়েছেন বলে জানান।

 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/