বরিশাল নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ছাত্রদল নেতা পরিচয়ধারী এক যুবককে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে কাউনিয়া থানাধীন বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন স্কুল সড়কে পলি ম্যানশনের সামনে সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের পরিচালিত অভিযানে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ শাহরিয়ার রায়হান তমাল (৩৫)। তিনি আবুল কালামের ছেলে এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নগরীর ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর তাসলিমা পলির সন্তান বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি ছাত্রদল নেতা হিসেবে পরিচিত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করেন, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের পরিচয়ের কারণে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরের বাইরে ছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযানে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হয়নি।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
https://slotbet.online/