৩ জুলাই, ২০২৬ দুপুর ১:৪৯
শিরোনাম :
বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে মহান বিজয় দিবস উদযাপন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বেলস্ পার্কে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি উপজেলায় বিজয় মেলার আয়োজন করা হয়। ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য এই আয়োজনের জন্য প্রশাসনের কর্মকর্তারা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরিশাল নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এরপর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন রাজনৈতিক দল, ফায়ার সার্ভিস, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।

পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাজনৈতিক দলগুলোর কর্মসূচি

বর্ণাঢ্য র‍্যালি নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর কর্মসূচিতে বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলালের নেতৃত্বে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।

অপরদিকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার নাসরিনের নেতৃত্বে বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা বিশাল র‍্যালি নিয়ে স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান।

তরুণদের প্রত্যাশা

এবারের বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণে অংশ নেওয়া তরুণ প্রজন্ম একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বেলস্ পার্কে মূল অনুষ্ঠান ও বিজয় মেলা

সকাল ৯টায় নগরীর বেলস্ পার্কে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার জাতীয় পতাকা উত্তোলন করেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় বিজয় মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও প্রদান করা হয়।

নৌবাহিনীর যুদ্ধজাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

দুপুর ২টা থেকে কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়, যা দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।

বিভিন্ন সংগঠনের বিজয় র‍্যালি

সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর শাখার উদ্যোগে নগরীতে বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বিজয় র‍্যালির আয়োজন করে।

মহান বিজয় দিবস উপলক্ষে ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট, বরিশালের উদ্যোগে সেনা ও নৌ শাখার ক্যাডেটদের অংশগ্রহণে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

গৌরনদীসহ উপজেলাগুলোতে বিজয় দিবস উদযাপন

একইদিন ব্যাপক আয়োজনে বরিশালের প্রবেশদ্বার গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়। সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

ভোর ৬টায় উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দুপুরে বিজয় মেলা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলাসহ পুরো জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo