• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালসহ দক্ষিণাঞ্চলে তীব্র এলপি গ্যাস সংকট, জনজীবন বিপর্যস্ত 

নিজেস্ব প্রতিবেদক / ২৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
বরিশালসহ দক্ষিণাঞ্চলে তীব্র এলপি গ্যাস সংকট, জনজীবন বিপর্যস্ত 
বরিশালসহ দক্ষিণাঞ্চলে তীব্র এলপি গ্যাস সংকট, জনজীবন বিপর্যস্ত 
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল প্রতিনিধি: বরিশালসহ সন্নিহিত দক্ষিণাঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে এলপি গ্যাসের সংকট। সরবরাহ ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ গৃহস্থের পাশাপাশি হোটেল–রেস্টুরেন্ট, কনফেকশনারি এবং গ্যাসচালিত যানবাহনগুলো কার্যত বন্ধ হওয়ার মুখে পড়েছে।
গ্যাস সংকটে বরিশালের বহু বাসাবাড়িতে নিয়মিত চুলা জ্বলছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেও গ্যাসচালিত স্কুটার ও তিন চাকার ইজিবাইকগুলো গ্যাস পাচ্ছে না। এতে নগর পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) সপ্তাহের প্রথম কর্মদিবসে বরিশাল মহানগরীর সিএন্ডবি রোডের একটি ফিলিং স্টেশনে মোংলা থেকে গ্যাসবাহী একটি ট্রাক পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই শত শত গ্যাসচালিত স্কুটার ও ইজিবাইক সেখানে ভিড় জমায়। এক পর্যায়ে ফিলিং স্টেশন সংলগ্ন জাতীয় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক যানবাহন গ্যাস সংগ্রহ করতে পারেনি। কোনো কোনো গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় গ্যাস নিতে সক্ষম হয়েছে।

গ্যাস সংকটে খাবার উৎপাদন সীমিত করায় হোটেল, রেস্টুরেন্ট ও কনফেকশনারিগুলোতে পুঁজির ওপর চাপ বাড়ছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানে জনবল ছাঁটাই শুরু হয়েছে, আর সামনে আরও কর্মহীনতার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
একইসঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলে শতাধিক এলপিজি ফিলিং স্টেশন দিনের পর দিন বন্ধ থাকায় সেখানেও কর্মী ছাঁটাই শুরু হয়েছে।

এলপিজি ডিলারদের দাবি, দেশে গ্যাস বিপণনকারী প্রায় ২০টি কোম্পানির মধ্যে অন্তত ৫টি কোম্পানি বরিশাল অঞ্চলে সম্পূর্ণভাবে সরবরাহ বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট কোম্পানিগুলোও সরবরাহ কমিয়ে এক-তৃতীয়াংশে নামিয়ে এনেছে।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত যমুনা ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি গত এক বছরেরও বেশি সময় ধরে এ অঞ্চলে এলপি গ্যাস বিপণন কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে বেসরকারি কোম্পানিগুলোর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।
সরকারি দাম ১,৩৩০ টাকা, বিক্রি হচ্ছে ১,৫০০ টাকার বেশি
সরকার নির্ধারিত সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের সর্বোচ্চ খুচরা মূল্য ১,৩৩০ টাকা হলেও বেসরকারি কোম্পানিগুলো ডিলার পর্যায়েই প্রায় ১,৪০০ টাকায় বিক্রি করছে। ফলে খুচরা পর্যায়ে ভোক্তাদের গুনতে হচ্ছে ১,৫০০ টাকারও বেশি।
তবে সংকটের কারণে অধিকাংশ ডিলারের কাছেই গ্যাস মিলছে না।

সরকার নির্ধারিত দরের বেশি দামে বিক্রির অভিযোগে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ডিলারদের জরিমানা করায় একপর্যায়ে ডিলাররা ধর্মঘটেও যান। এতে সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
ডিলারদের অভিযোগ, প্রশাসন খুচরা বিক্রেতাদের জরিমানা করলেও বিপণন কোম্পানিগুলো কেন বেশি দামে গ্যাস সরবরাহ করছে—তা খতিয়ে দেখছে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো।

ভোলায় দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের মজুত থাকলেও গত ৩০ বছরের বেশি সময়েও এর সুফল পায়নি দক্ষিণাঞ্চলের মানুষ। পূর্ববর্তী সরকার ভোলার গ্যাস সিলিন্ডারে করে ঢাকায় নিয়ে শিল্পখাতে ব্যবহার শুরু করলেও স্থানীয় অর্থনীতি ও জনজীবনে এর কোনো প্রতিফলন ঘটেনি।
বর্তমান অন্তর্বর্তী সরকারও একই নীতি বজায় রেখে সম্প্রতি জ্বালানি উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, “ভোলার গ্যাস ওই দ্বীপ জেলার বাইরে সরবরাহ করা হবে না।” অথচ বাস্তবে প্রতিদিনই ভোলা থেকে বিপুল সংখ্যক গ্যাসবাহী কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছে।

দক্ষিণাঞ্চলের কোটি মানুষ নিজস্ব প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও জ্বালানির জন্য বেসরকারি কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রশাসনের নীরবতা ও কার্যকর নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে।
কবে এলপি গ্যাসের এই সংকট কাটবে, কবে স্বস্তি ফিরবে—এ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর দিতে পারছেন না সংশ্লিষ্ট কেউই।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/