ঢাকা 5:36 am, Sunday, 4 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভোলা-বরিশাল সেতুর দাবিতে জেলা প্রশাসক কার্যালয় অবস্থান কর্মসূচি

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:52:41 pm, Thursday, 4 December 2025
  • / 319 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়নের দাবিতে টানা এক মাস ধরে আন্দোলন করে আসছে ছাত্র-জনতা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোলা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। একইসঙ্গে জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়েও একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, “ভোলা-বরিশাল সেতু আমাদের ন্যায্য অধিকার। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” তারা আরও জানান, দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে যদি সেতু নির্মাণের বিষয়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়।

আন্দোলনকারী মেহেদী হাসান ও শরীফ হাসান বলেন,
“আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। সেতুর দাবিতে যারা কথা বলেছেন, তারা প্রতিশ্রুতি পূরণ করেননি। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে।”

বক্তারা আরও প্রশ্ন তোলেন—
“সেতুর উপদেষ্টা ভোলা-বরিশাল সেতু নির্মাণের ঘোষণা দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সেতু নির্মাণে বিলম্ব কেন?”

এর আগে, গত ৯ নভেম্বর আন্দোলনকারীরা ভোলা থেকে পায়ে হেঁটে ঢাকামুখী লংমার্চ করেন। সেখানে অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি বিদ্যুৎ অফিস ঘেরাও ও ভোলা করিডোর বন্ধ করে আন্দোলনকারীরা। এসব কর্মসূচির মাধ্যমে তারা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু এখনও কোনও নিশ্চিত ঘোষণা পাননি।

স্থানীয়রা বলছেন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়িত হলে ভোলা জেলার মানুষের দীর্ঘদিনের ভ্রমণ দুর্ভোগ কমে যাবে, বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় বিপ্লব ঘটবে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন—
দ্রুত ঘোষণা না পেলে আন্দোলন আরও কঠোর হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে জেলা প্রশাসক কার্যালয় অবস্থান কর্মসূচি

প্রকাশের সময়: 02:52:41 pm, Thursday, 4 December 2025