৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৩
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

নিষেধাজ্ঞার আগের দিন বরিশালে ‘ইলিশের মেলা’

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ Time View

প্রতি বছরের ন্যায় এবারও বরিশাল নগরের পোর্ট রোড বাজারে বসেছে ইলিশ মেলা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞার শুরুর আগের দিন বসে এ মেলা।

শুক্রবার বিকাল থেকে মাছ ব্যবসায়ীরা ইলিশের পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে ওঠে ইলিশের বেচাকেনা।

ব্যবসায়ীরা বলছেন, গত বছরের চেয়ে মোকামে এবারে ইলিশ মাছ কম উঠেছে। তবে দাম গত কয়েকদিনের চেয়ে একটু কম ছিল। তাই মাছ কিনতে ক্রেতারা ভিড় করেছেন বাজারে। ক্রেতাদের ভিড়ে পা ফেলারও জায়গা নেই।

মাছ বিক্রেতার মো. ফজলু বলেন, “নিষেধাজ্ঞা শুরু আগে আজকে রাতভর বেচাবিক্রি হবে। তাই বাজারে বেশি ইলিশ মাছ উঠেছে। মাছের দামও কম। শেষ দিনে এখানে বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন। তারা এখান থেকে মাছ কিনে বিভিন্ন জেলায় নিয়ে যান। একদিনে এ বাজারে অন্তত দেড় হাজার মণ মাছ বেচা-বিক্রি হবে।”

আড়তদার ইয়ার শিকদার বলেন, গত বছরের চেয়ে এবার বাজারে মাছ কম। কারণ গত কয়েকদিন আবহাওয়া খারাপ ছিল; যা উঠেছে দাম স্বাভাবিক। সামনে লক্ষীপূজা রয়েছে। তাই মাছের চাহিদা একটু বেশি।

আড়তদার আকতার হোসেন বলেন, দেড় কেজি আকারের মাছ দুই হাজার ৫০০ টাকা, কেজি আকারের মাছ দুই হাজার ১০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছ এক হাজার ৮০০ টাকা, ৫০০ গ্রাম এক হাজার ৬০০, ৪০০ গ্রাম এক হাজার ৪০০ টাকা, ৩০০ গ্রাম আকারের মাছ এক হাজার ৫০ টাকা। দাম কমলে ক্রেতা বেশি আসবে। আর বেশি হলে ক্রেতা কমে যাবে।

মাছ কিনে খুশি ক্রেতা জাকিয়া বেগম। তিনি বলেন, “কয়েকদিন আগে যে মাছের দাম কেজি প্রতি দুই হাজার ১০০ টাকা ছিল; আজ সেই মাছ এক হাজার ৯০০ টাকা দরে কিনেছি।”

জাহানারা বেগম নামের আরেক ক্রেতা বাজারে ঘুরে ঘুরে মাছ দেখছিলেন। তিনি বলেন, “প্রতিবছর নিষেধাজ্ঞার শুরু আগের দিন এখানে ইলিশ মাছের মেলা বসে। সেই জন্য দেখতে এসেছি। দরদাম পছন্দ হলে কিছু মাছ কিনব।”

বরিশাল মৎস্য বিভাগ জানিয়েছে, এ জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে ৮৫ হাজার ১৭৭ জন। এর মধ্যে প্রধান ইলিশের প্রজনন মৌসুমে সহায়তার জন্য নিবন্ধিত ৭৫ হাজার ৪৩ জেলেকে সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

মৎস্য বিভাগ জানিয়েছে, প্রধান প্রজনন মৌসুম এগিয়ে এনে এবার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী ও বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

তাই বাজারের আড়তদারের মজুত করা মাছসহ নদী ও সাগরে শিকার করা ইলিশ দুপুরের পর থেকে বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

মাছ বিক্রেতার মো. ফজলু বলেন, “নিষেধাজ্ঞা শুরু আগে আজকে রাতভর বেচাবিক্রি হবে। তাই বাজারে বেশি ইলিশ মাছ উঠেছে। মাছের দামও কম। শেষ দিনে এখানে বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন। তারা এখান থেকে মাছ কিনে বিভিন্ন জেলায় নিয়ে যান। একদিনে এ বাজারে অন্তত দেড় হাজার মণ মাছ বেচা-বিক্রি হবে।”

আড়তদার ইয়ার শিকদার বলেন, গত বছরের চেয়ে এবার বাজারে মাছ কম। কারণ গত কয়েকদিন আবহাওয়া খারাপ ছিল; যা উঠেছে দাম স্বাভাবিক। সামনে লক্ষীপূজা রয়েছে। তাই মাছের চাহিদা একটু বেশি।

আড়তদার আকতার হোসেন বলেন, দেড় কেজি আকারের মাছ দুই হাজার ৫০০ টাকা, কেজি আকারের মাছ দুই হাজার ১০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছ এক হাজার ৮০০ টাকা, ৫০০ গ্রাম এক হাজার ৬০০, ৪০০ গ্রাম এক হাজার ৪০০ টাকা, ৩০০ গ্রাম আকারের মাছ এক হাজার ৫০ টাকা। দাম কমলে ক্রেতা বেশি আসবে। আর বেশি হলে ক্রেতা কমে যাবে।

মাছ কিনে খুশি ক্রেতা জাকিয়া বেগম। তিনি বলেন, “কয়েকদিন আগে যে মাছের দাম কেজি প্রতি দুই হাজার ১০০ টাকা ছিল; আজ সেই মাছ এক হাজার ৯০০ টাকা দরে কিনেছি।”

জাহানারা বেগম নামের আরেক ক্রেতা বাজারে ঘুরে ঘুরে মাছ দেখছিলেন। তিনি বলেন, “প্রতিবছর নিষেধাজ্ঞার শুরু আগের দিন এখানে ইলিশ মাছের মেলা বসে। সেই জন্য দেখতে এসেছি। দরদাম পছন্দ হলে কিছু মাছ কিনব।”

বরিশাল মৎস্য বিভাগ জানিয়েছে, এ জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে ৮৫ হাজার ১৭৭ জন। এর মধ্যে প্রধান ইলিশের প্রজনন মৌসুমে সহায়তার জন্য নিবন্ধিত ৭৫ হাজার ৪৩ জেলেকে সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

তবে সহায়তার চাল নিয়ে জেলেদের মাঝে ক্ষোভ রয়েছে। তাদের অভিযোগ, জেলেদের জন্য বরাদ্দ চালের একটা বড় অংশ চেয়ারম্যান, মেম্বার ও নেতারা নিয়ে যান।

ড্রোন দিয়ে তদারকি

প্রথমবারের মতো এবার নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীতে ড্রোন দিয়ে নজরদারি করা হবে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের সঙ্গে থানা ও নৌ-পুলিশ, নৌ-বাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব ও সেনাবাহিনী মাঠে নিয়োজিত থাকবে।

এ ছাড়া নির্বাহী হাকিমরাও নিয়মিত অভিযানে থাকবেন। এ জেলার মধ্যে সবচেয়ে বেশি মা ইলিশ শিকার হয় মেঘনা নদীর হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায়।

হিজলা উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, শুক্রবার রাত ১২টার পর থেকে অভিযান শুরু করা হবে। রাতে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড থাকবে। মেঘনা নদীর চারটি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। এ চারটি স্থানে দিনভর ড্রোন দিয়ে তদারকি করা হবে।

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে দেখলে দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করার জন্য যানবাহনও প্রস্তুত থাকবে বলে জানান এ মৎস্য কর্মকর্তা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo