৩ জুলাই, ২০২৬ সকাল ৮:৪৩
শিরোনাম :
বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভূমধ্যসাগরে নিখোঁজ বরিশালের ৩৮ যুবকের সন্ধান মিলেছে

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View

লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ বরিশালের গৌরনদীর ৩৮ যুবকের সন্ধান মিলেছে। তারা বর্তমানে লিবিয়ার জেলখানায় আটক আছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে চক্রের সদস্য জাকির বিষয়টি নিশ্চিত করেছে।

জাকির বলেন, এজেন্টরা তাকে জানিয়েছে- লিবিয়ার উপকূল বেনগাজী থেকে ওই ৩৮ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে আরও একটি নৌকার ৩২ জনকে আটক করা হয়েছে। মোট ৭০ জন বাংলাদেশি আটক রয়েছেন। যার মধ্যে ওই ৩৮ জন ছাড়া আরও ১১ জন গৌরনদীর বাসিন্দা রয়েছেন। আটকদের মধ্যে বেশিরভাগ গৌরনদীর বার্থী ও খাঞ্জাপুর ইউনিয়নের বাসিন্দা।

নাম প্রকাশ না করার শর্তে লিবিয়ার কারাগারে থাকা অসংখ্য যুবকদের স্বজনরা জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে বরিশালের গৌরনদীর বিভিন্ন গ্রামের ৩৮ জন যুবক চলতি বছরের ২৩ আগস্ট বাংলাদেশ থেকে ওমরা হজ ভিসায় প্রথমে সৌদি আরবে যান। সেখান থেকে তারা দালাল সিন্ডিকেটের এজেন্টদের মাধ্যমে চোরাই পথে লিবিয়া যান। পরে ৬ সেপ্টেম্বর তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করেন। এরপর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সূত্রমতে, প্রত্যেক যুবক তাদের সহায় সম্বল বিক্রিসহ ধার-দেনা করে ১৫ লাখ টাকা করে তুলে দিয়েছেন দালাল সিন্ডিকেটের হাতে। তারা সবাই অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার জন্য এ টাকা দেন।

লিবিয়ার কারাগারে থাকা ৩৮ জন যুবকদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মো. আমিনুল ইসলাম, রহিম হাওলাদার, মো. অহিদুল হাওলাদার, সুজন খান, সবুজ মোল্লা, বড় দুলালী গ্রামের রাহুল সরদার, শাহ আলী বয়াতী, বাবুল বেপারী, তানভির হোসেন হৃদয়, মাসুদ তালুকদার, রাব্বী সরদার, রিয়াজুল বেপারী, বিপুল সরকার, শাহাদাত সিকদার, মো. রিমন মীর, তৌহিদ হাসান হৃদয়, উত্তর বাউরগাতী গ্রামের ফাহিম প্যাদা, ইব্রাহীম প্যাদা, শামিম সরদার, তাঁরাকুপি গ্রামের মুন্না বয়াতী, উত্তর মাদ্রা গ্রামের শান্ত দত্ত, বাঙ্গিলা গ্রামের সুমন কাজী, খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের কামরুল বেপারী, ছোট ডুমুরিয়া গ্রামের মেহেদী হোসেন খান, পশ্চিম ডুমুরিয়ার বাবুল মোল্লা, পূর্ব সমরসিংহ গ্রামের আবুবক্কর মোল্লা, উত্তর মাগুরার সাদ্দাম বেপারী, আগৈলঝাড়ার আলী হোসেন বেপারী, মাদারীপুরের ডাসার উপজেলার সজিব বেপারী ও কালকিনির ফারহান হোসেন জয়।

আটক এক যুবকের মা নাজমা বেগম বলেন, আমার ছেলে বলেছিল মা জীবনে অনেক কষ্ট করেছ, আর কষ্ট করতে হবে না। এখন আমার বুকের মানিক কোথায় আছে, কেমন আছে জানি না। অনেক কষ্ট করে সহায় সম্বল বিক্রি করে সে স্বপ্নপূরণ করতে চেয়েছিল।

আটক অপর যুবকের বাবা নাম প্রকাশ না করার শর্তে জানান, জাকির মোল্লার মাধ্যমে তার ছেলেকে ইতালি পাঠানো হয়েছে। এ জন্য জাকিরকে ১৫ লাখ টাকা দিতে হয়েছে। এসব টাকা ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হয়েছে। এভাবে ঝুঁকি নিয়ে যে, ইতালি যেতে হবে তা জানানো হয়নি।

জাকির হোসেনের বোন তানিয়া আক্তার জানান, তার ভাই (জাকির) কাউকে জোর করে সেখানে নিয়ে যায়নি। ঝুঁকিপূর্ণ জেনেও সবাই স্বেচ্ছায় গেছেন। যে কোনো উপায়ে সবাইকে জেল থেকে মুক্ত করার জন্য সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন তার ভাই জাকির।

গৌরনদী থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ফেসবুকে বিষয়টি দেখেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo