৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৮
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View
জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে বিদেশের চলমান বাস্তবতায় বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি।

তাই ব্যাপক হারে দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। এজন্য তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কীভাবে রূপান্তর করা যায়, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।তিনি বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে, আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সম্ভাবনার সব দুয়ার উন্মোচিত হবে। বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক।

সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষমশ্রম শক্তি থাকে সেটি হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়মক হয়ে উঠতে পারে। বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম। শুধু এই জনসংখ্যাকে আমাদের জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন।
এ কারণেই বিএনপি মনে করে দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।
তিনি আরও বলেন, স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতি নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। এছাড়াও দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারেক রহমান।
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo