৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

কলাপাড়ায় কোচিং করা অবস্থায় অসুস্থ হয়ে ৯ ছাত্রী হাসপাতালে

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

 কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পড়া অবস্থায় ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিচিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো, শারমিন (১৪), সমৃদ্ধা (১৩), ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা (১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪)। তারা সবাই ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

ওই কোচিংয়ের শিক্ষক মো. রিপন বলেন, প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। তাকে শিক্ষকের ঘরে থাকা নেবুলাইজার দেওয়া হয়। পরে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

তারপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় আরও পাঁচজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তারা সকলেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগেছে।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিকাশ সাহা আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে এটিকে মানসিক সমস্যা বলে মনে হচ্ছে।

কারণ একজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর দেখাদেখি অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের এখানেই চিকিৎসা চলছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo