৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৭
শিরোনাম :
বরিশালে বাস–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হঠাৎ অকটেন সংকটে বিপাকে বরিশাল নগরীর চালকরা বরিশাল সিটিতে নাগরিক সেবা অচল, ভোগান্তিতে নগরবাসী ২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

কলাপাড়ায় খাবারে চেতনানাশকে অজ্ঞান ৫ জন হাসপাতালে ভর্তি, স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

কুয়াকাটা প্রতিনিধি।। কলাপাড়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে স্বর্ণ ও টাকা চুরি করেছে চোরচক্র। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর ঘরামীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মিজানুর ঘরামীর নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোট ৫ লক্ষ টাকা খোয়াগেছে বলে মিজানুরের স্ত্রী দাবি করেছে। ওই রাতে খাবার খেয়ে অজ্ঞান হওয়া মিজানুর ঘরামীসহ ৫ জনকে বুধবার সকালে অসুস্থ অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছ।

স্থানীয়রা ভুক্তভোগী পরিবারের ৫ সদস্যকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে মোঃ মিজানুর ঘরামী ও হামিদ এখনো অচেতন অবস্থায় হাসপাতালের শয্যায় রয়েছেন। তবে তার শাশুড়ী খাদিজা (৬০) স্ত্রীর বোনের মেয়ে কলেজ শিক্ষার্থী মারুফা (২৩) ও মিজানুরের ছেলে জিহাদের (১১) চেতনা ফিরে এসেছে।

ঘটনার বিষয়ে মিজানুরের বাড়িতে বেড়াতে আসা স্বজন মারুফা বলেন, তার খালু ও খালাতো ভাই খাবার খাওয়ার কিছুসময় পরই ঘুমিয়ে পরেন। এরপর রাত ১১ টার দিকে তিনি ও তার নানি খাবার খান।

এর কিছু সময় পর তারাও ঘুমিয়ে পরেন। সকালে প্রতিবেশীরা এসে দেখেন ঘরের দরজা খোলা কোন লোকের সাড়া নেই। ঘরে ঢুকে দেখেন সবাই ঘুমিয়ে আছে। পাশের বেড়াকাটা, সোকেচ এলোমেলো।

মিজানুরের স্ত্রী ছাবিনা বলেন, তিনি ওই রাতে বাড়িতে ছিলেন না। সকালে এঘটনার খবর শুনে এসেছেন। তিনি আরও বলেন, তাদের খাবারের ঘর আলাদা।

তাই অনুমান করছেন খাবারে চেতনানাশক মিশিয়ে চোর তাদের ঘরের টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল বলেন, ঘটনাটি শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo