নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া থানায় মাদকবিরোধী জিরো টলারেন্স অভিযানে ১৫ দিনে মাদক সম্পৃক্ততায় ২২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসায় তাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের (সামারি ট্রায়াল) ব্যবস্থা করা হয়। পরে আদালত বিভিন্ন মেয়াদে তাদের সর্বমোট ১ হাজার ১৫৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।
কাউনিয়া থানা সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টানা ১৫ দিনে মাদকবিরোধী জিরো টলারেন্স অভিযানের অংশ হিসেবে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদক সম্পৃক্ততার অভিযোগে ২২ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ২২ জনের ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের (সামারি ট্রায়াল) ব্যবস্থা করা হলে আদালত বিভিন্ন মেয়াদে মোট ১ হাজার ১৫৭ দিনের কারাদণ্ড এবং সর্বমোট ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
কাউনিয়া থানা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
https://slotbet.online/