• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় বিসিসির অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার

নিজেস্ব প্রতিবেদক / ১৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল প্রতিনিধি: সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন নবাগত বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বরিশাল পুলিশ লাইন্সে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নবাগত রেঞ্জ ডিআইজির যোগদান উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ডিআইজি জুলফিকার আলী হায়দার বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করেন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের কাছে নানা ধরনের তথ্য থাকে। পুলিশ ও সাংবাদিক সমন্বিতভাবে এসব তথ্য কাজে লাগিয়ে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আরও সহজ হবে।

তিনি বলেন, পুলিশ এককভাবে যতই চেষ্টা করুক, জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ করে সাংবাদিক কমিউনিটির সঙ্গে সমন্বয় করে কাজ করলে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।

মাদক, কিশোর গ্যাং ও ডিজিটাল অপরাধে নজর

বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত ডিআইজি বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি বর্তমানে ডিজিটাল অপরাধ, প্রতারণা ও অনলাইনভিত্তিক অপরাধও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এ ছাড়া বরিশালে মাদক সেবন, কিশোর গ্যাং এবং বর্ষাকালে ডাকাতির ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিকদের পরামর্শ ও মাঠপর্যায়ের তথ্য কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন ডিআইজি।

পুলিশের আচরণগত সমস্যা নিয়ে উদ্বেগ

পুলিশ সদস্যদের আচরণগত সমস্যা নিয়েও কথা বলেন জুলফিকার আলী হায়দার।

তিনি বলেন, পুলিশের বড় দুর্বলতাগুলোর একটি হলো আচরণগত সমস্যা এবং সহযোগিতামূলক মনোভাবের ঘাটতি। থানায় কোনো ভুক্তভোগী সহায়তার জন্য এলে পুলিশ সদস্যদের সহানুভূতিশীল ও মানবিক আচরণ করা উচিত।

অনেক ক্ষেত্রে কনস্টেবল, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে সেই সহমর্মিতার ঘাটতি দেখা যায় বলেও উল্লেখ করেন তিনি।

ডিআইজি বলেন, এ ঘাটতি দূর করতে আইজিপি থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তন আনার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের আচরণের মাধ্যমে অধস্তনদের সামনে উদাহরণ তৈরির চেষ্টা করছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের পরিকল্পনা

সামাজিক ও শিক্ষাব্যবস্থায় শিষ্টাচার, বিনয় ও মানবিক মূল্যবোধের চর্চার ঘাটতিও পুলিশের আচরণে প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তিনি।

এ সমস্যা মোকাবিলায় হাইস্কুল ও কলেজে গিয়ে শিক্ষার্থীদের আচরণগত সমস্যা, আচার-ব্যবহার উন্নয়ন এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানান ডিআইজি।

‘সাংবাদিকদের জন্য আমাদের দরজা সবসময় খোলা’

সাংবাদিকদের উদ্দেশে নবাগত রেঞ্জ ডিআইজি বলেন, ‘সাংবাদিকদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে।’

পুলিশের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব সমালোচনা ও পরামর্শের মাধ্যমে পুলিশ আরও সফলভাবে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে কাজ করতে পারবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার ও মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/