১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৪
শিরোনাম :
প্রতিবাদ বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক এয়ারপোর্ট থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান কাউনিয়ায় থানার সাঁড়াশি অভিযান, ১২ জন আটক বরিশাল নগরীতে ডিবির আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান কাউনিয়া থানার কমিউনিটি পুলিশিং সভা, মাদক-জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান বরিশাল সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন সিকদার শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে, আহত ২৬ বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা কাউনিয়া থানার উদ্যোগ চুরি ও চোরাই মালামাল কেনাবেচা রোধে মতবিনিময় সভা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালসহ সারাদেশে পাঁচ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২২৩ Time View
গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালসহ সারাদেশে পাঁচ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালসহ সারাদেশে পাঁচ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস | Barisal Sangbad

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশালসহ দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায়, অর্থাৎ শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শনিবার (১ আগস্ট) থেকে রোববার সকাল পর্যন্তও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

রোববার (২ আগস্ট) থেকে সোমবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (৩ আগস্ট) থেকে মঙ্গলবার সকাল পর্যন্তও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তাই নদীবন্দর, উপকূলীয় এলাকা এবং ভারী বৃষ্টিপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বরিশালসহ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অপ্রয়োজনে নদীতে চলাচল না করা এবং আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

Contact

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo