• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

সাইবার বুলিংয়ে আতঙ্কে নারীরা, বরিশালে বাড়ছে অনলাইন হয়রানি

নিজেস্ব প্রতিবেদক / ১৭১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
সাইবার বুলিংয়ে আতঙ্কে নারীরা, বরিশালে বাড়ছে অনলাইন হয়রানি
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

তথ্যপ্রযুক্তির এই যুগে ভার্চুয়াল দুনিয়া দিন দিন নারীদের জন্য উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি খুলে ছবি বিকৃত করা, আপত্তিকর বার্তা পাঠানো, কুরুচিপূর্ণ মন্তব্য ও চরিত্রহননের মতো নানা ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নারীরা। বিশেষ করে তরুণীদের মধ্যে এ সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

বেসরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সাইবার বুলিংয়ের শিকার হওয়া নারীদের প্রায় দুই-তৃতীয়াংশের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। গত তিন বছরে সাইবার বুলিংয়ের কারণে অন্তত চার নারী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেও জানা গেছে।

বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিন সিফা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে একটি ছবি পোস্ট করার পরিবেশও নেই। ফেক আইডি খুলে ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল করা এখন নিত্যদিনের ঘটনা। আমরা মেয়েরা প্রতিনিয়ত মানসিক চাপে থাকি।”

বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা বলেন, “অপরিচিত আইডি থেকে আপত্তিকর প্রস্তাব আসা এখন নিয়মিত ঘটনা। প্রতিবাদ করতে গেলেও অনেক সময় উল্টো বুলিংয়ের শিকার হতে হয়। সাইবার অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।”

সরকারি বিএম কলেজের শিক্ষার্থী সুমি হক জানান, পরিচিত কিংবা অপরিচিত ব্যক্তিরা ফেক আইডি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের চেষ্টা করে। লোকলজ্জার ভয়ে অনেকেই বিষয়গুলো প্রকাশ করেন না, যা পরবর্তীতে মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।

নারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে জাতীয় মহিলা সংস্থা। সংস্থাটির নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. ফারহানা আইরিছ বলেন, “সাইবার বুলিংয়ের শিকার নারীদের বড় একটি অংশ তরুণী। শুধু সচেতনতা নয়, নারীদের নিজেদের আইনি অধিকার সম্পর্কেও জানতে হবে এবং যেকোনো ধরনের অনলাইন হয়রানির বিরুদ্ধে শুরুতেই ব্যবস্থা নিতে হবে।”

আদালত সূত্রে জানা গেছে, বর্তমানে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ৫৩৬টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৮০টি সাইবার ট্রাইব্যুনাল মামলা, ৩৪৭টি পিটিশন মামলা এবং ৯টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে ১০টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে।

বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের তথ্যমতে, গত তিন বছরে বরিশাল বিভাগে সাইবার বুলিংয়ের কারণে অন্তত চার নারী আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২০২৩ সালে বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক মা আত্মহত্যা করেন। এছাড়া ২০২৫ সালে দুই নারী শিক্ষার্থী এবং চলতি বছরের ১৫ জুন পিরোজপুরের জিয়ানগরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়ার পর আত্মহত্যা করেন।

এমন পরিস্থিতিতে নারীদের জন্য জেলাভিত্তিক বিশেষ সেল গঠনের উদ্যোগ নিয়েছে বিভাগীয় প্রশাসন। বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বলেন, “সাইবার অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন তৎপর রয়েছে। নারীদের তাৎক্ষণিক আইনি ও মানসিক সহায়তা দিতে জেলাভিত্তিক বিশেষ সেল গঠনের কাজ চলছে। একই সঙ্গে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/