স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির এক কর্মী অপর এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আহত রফিকুল ইসলাম টিপু বরিশাল কলেজ শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। অভিযুক্ত একই এলাকার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির কর্মী সাগর।
শুক্রবার (রাত ১১টা) নগরীর বরিশাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল সংক্রন্ত বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে টিপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে…
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।