৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৫
শিরোনাম :
বরিশালে বাস–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হঠাৎ অকটেন সংকটে বিপাকে বরিশাল নগরীর চালকরা বরিশাল সিটিতে নাগরিক সেবা অচল, ভোগান্তিতে নগরবাসী ২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

আপত্তিকর মন্তব্যকরা সেই জামায়াত নেতাকে সকল পদ থেকে অব্যাহতি

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ Time View
আপত্তিকর মন্তব্যকরা সেই  জামায়াত নেতাকে সকল পদ থেকে অব্যাহতি
আপত্তিকর মন্তব্যকরা সেই জামায়াত নেতাকে সকল পদ থেকে অব্যাহতি

পাথরঘাটা প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর ও বেফাঁস বক্তব্য দেওয়ায় জামায়াত ইসলামী বাংলাদেশের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানকে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে সংগঠনের সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মো. শামীম আহসান বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ও ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাঁস ও আপত্তিকর মন্তব্য করেন। তার ওই বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হন।
পত্রে আরও বলা হয়, শামীম আহসানের এমন বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থি এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে জেলা কর্ম পরিষদের সিদ্ধান্তক্রমে তাকে জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ থেকে স্থগিত করা হয়েছে। পাশাপাশি জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সকল প্রকার দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন,
“শামীম আহসানের বেফাঁস বক্তব্যে আমরা দুঃখ প্রকাশ করছি। এ ধরনের বক্তব্য আমাদের কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সকলের হৃদয়ের স্পন্দন। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের বক্তব্য না দেয়, সে জন্যই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সকল পদ ও কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo