• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

আ.লীগ কর্মীদের সাথে নিয়ে বরিশালে ধর্ষণ মামলার আসামির বোনের তাণ্ডব

নিজেস্ব প্রতিবেদক / ১৩৩১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
আ.লীগ কর্মীদের সাথে নিয়ে বরিশালে ধর্ষণ মামলার আসামির বোনের তাণ্ডব | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

দীর্ঘ প্রায় তিন বছর ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা বরিশালের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল আহাদ (৪০) অবশেষে র‍্যাব-৮ এর হাতে গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর উত্তরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এই গ্রেপ্তার আবারও প্রমাণ করেছে—অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের হাত থেকে চিরকাল রেহাই পাওয়ার সুযোগ নেই।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আহাদ বরিশাল নগরীর কাশিপুর এলাকার মুক্তার বাড়ির বাসিন্দা এবং আলাউদ্দিন মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই সে একের পর এক অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে নানা কৌশল অবলম্বন করে। আধুনিক গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার নিশ্চিত করে র‍্যাব-৮। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আহাদকে বরিশাল আদালতে হাজির করা হলে সেখানে ঘটে আরেকটি গুরুতর ও উদ্বেগজনক ঘটনা।

আদালত থেকে জেলে নেওয়ার সময় দায়িত্ব পালনরত সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত আহাদের বোন—যিনি ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সুজনের স্ত্রী জলি ইসলাম বলে পরিচিত—হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, তিনি প্রকাশ্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন, অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং একাধিকবার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।

এদিকে ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে আরও কয়েকজনের উপস্থিতি স্পষ্টভাবে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্র ও ভিডিও বিশ্লেষণে দেখা যায়, ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী কলোনির বাসিন্দা কালা সুজনসহ আরও কয়েকজন সেখানে অবস্থান করছিলেন। তারা বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী রাজিব খানের সহযোগী এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত।

স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি নগরীর একটি কিশোর গ্যাংয়ের মূল হোতা। অনুসন্ধানে জানা যায়, গত ৫ আগস্টের পরও এই গ্রুপটি আওয়ামী লীগের দোসর হিসেবে সক্রিয় থেকে মশাল মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ওই গোষ্ঠীর প্রভাব বিস্তারের নগ্ন বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন সচেতন নাগরিকরা।

অন্যদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন লুথফর রহমান সড়কের ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘গ্রিন হাউজ-২’ ভবনের তৃতীয় তলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণী তার স্ট্রোক-আক্রান্ত অসুস্থ মাকে নিয়ে খালার বাসায় অবস্থান করছিলেন। সেই সুযোগে আত্মীয়তার সম্পর্কের অপব্যবহার করে অভিযুক্ত আহাদ কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। ভুক্তভোগীর বারবার বাধা, কান্না ও আত্মীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়ার পরও অভিযুক্ত তার পাশবিক আচরণ চালিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের পরিবার আর্থিক ও সামাজিকভাবে প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে সে ধরাছোঁয়ার বাইরে ছিল। রাজনৈতিক পরিচয় ও প্রবাসী আত্মীয়দের প্রভাব খাটিয়ে মামলা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছিল বলেও অভিযোগ রয়েছে। আদালত চত্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে সেই ক্ষমতার দাপটেরই আরেকটি জ্বলন্ত উদাহরণ বলে মনে করছেন সচেতন মহল।

দীর্ঘ সময় পর হলেও অভিযুক্তকে গ্রেপ্তারের ঘটনায় র‍্যাব-৮ এর ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাদানকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, ভিডিও ফুটেজে শনাক্ত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/