৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৭
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড এখন মাদকের আঁখড়া

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫০৬ Time View

বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে—এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর ভাষায়, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের অবাধ কেনাবেচা চলছে এই এলাকায়।
দিনের আলোতেই নির্দ্বিধায় মাদক কেনাবেচা হলেও কার্যকর প্রতিরোধ না থাকায় মাদক ব্যবসায়ীদের দাপট দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে ভয় ও আতঙ্কে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীরা আটক হলেও আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। এতে করে মাদক কারবার বন্ধ না হয়ে আরও সংগঠিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি অনুযায়ী, কিশোর ও তরুণদের একটি বড় অংশ এই মাদকের ফাঁদে পড়ে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এর ফলে সামাজিক অবক্ষয় বাড়ছে, নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন অভিভাবকরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচা চললেও দৃশ্যমান ও স্থায়ী সমাধান না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তারা অবিলম্বে এই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা, অবৈধ সম্পদের উৎস তদন্ত, মাদক সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত এবং পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়ার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo