৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে বিসিক শিল্পনগরীর সুতা তৈরির কারখানায় আগুন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View

বরিশাল বিসিক শিল্পনগরীর খানসন্স টেক্সটাইল মিলের একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে কর্মরত দেড় শতাধিক শ্রমিক আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

শ্রমিক আসমা জানান, কারখানার ভেতরে এসি মেরামতের সময় একটি তার থেকে শর্ট সার্কিট হয়। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরেক শ্রমিক নাদিম বলেন, দুপুরের বিরতির কিছু সময় আগে আগুন লাগে। বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা ছুটোছুটি করে।


তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপক যন্ত্র দীর্ঘদিন ধরে অচল থাকায় আগুন নেভাতে প্রথমদিকে বেগ পেতে হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগে। কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।
এদিকে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে সময় লাগবে।
কারখানার ম্যানেজার যতীন্দ্রনাথ মিস্ত্রি বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।’
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo