• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

মনোনয়ন পেয়ে ঐক্যে ফিরলেন মজিবর রহমান সরোয়ার - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ৩৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
মনোনয়ন পেয়ে ঐক্যে ফিরলেন মজিবর রহমান সরোয়ার | Barisal Sangbad
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল বিএনপিতে চার বছরের দ্বন্দ্বের অবসান

 

দীর্ঘ চার বছর ধরে দ্বন্দ্ব-সংঘাতে জর্জরিত বরিশাল মহানগর বিএনপিতে অবশেষে দেখা দিয়েছে ঐক্যের সুর। মহানগর বিএনপির সভাপতি পদ থেকে মজিবর রহমান সরোয়ারকে সরিয়ে দেওয়া এবং তাঁর বিরোধীদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হওয়া সেই দ্বন্দ্ব এখন ইতিহাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে সরোয়ারের দলীয় মনোনয়ন ঘোষণার পর তাঁর বিরোধী পক্ষসহ সব নেতাকর্মী এখন এককাট্টা।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এই ঐক্যের চিত্র স্পষ্ট হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান। উপস্থিত ছিলেন মহানগরের সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভাস্থলে সকাল থেকেই ওয়ার্ড ও ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হন। ‘ধানের শীষের বিজয় চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’—এসব স্লোগানে মুখর হয়ে ওঠে সদর রোড এলাকা।

বক্তারা বলেন, বরিশাল-৫ আসনে যিনি দলীয় মনোনয়ন পেয়েছেন, তাঁকে নিয়েই এখন সবার ঐক্য। দলের ভেতরে আর কোনো বিভেদ নেই—সবাই এক লক্ষ্যেই কাজ করছেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, “দেশের মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। আজ তারা ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ শক্তিই এবার জবাব দেবে।” তিনি আরও বলেন, “বরিশাল বিএনপি সবসময় আন্দোলনের সামনের সারিতে ছিল। এবারও ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের পক্ষে ভোটের ঢেউ তুলতে হবে ঘরে ঘরে।”

দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এতে তৎকালীন সভাপতি মজিবর রহমান সরোয়ারকে বাদ দিয়ে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক এবং মীর জাহিদুল কবিরকে সদস্যসচিব করা হয়। পরের বছর ২২ জানুয়ারি ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সরোয়ারের অনুসারী নেতারা বাদ পড়েন, যার ফলে নগরের ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত হয়। এতে বিভাজন তীব্র আকার ধারণ করে।

গত বছর ২৩ জুন মহানগর বিএনপির সেই কমিটি বিলুপ্ত করে নতুন করে মনিরুজ্জামান খানকে আহ্বায়ক ও জিয়া উদ্দিন সিকদারকে সদস্যসচিব করে ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্র। ওই কমিটিতে অনেক নেতা বাদ পড়েন, যারা পরবর্তীতে সরোয়ারের অনুসারী হয়ে আলাদা কর্মসূচি পালন করেন।

সম্প্রতি অভ্যন্তরীণ বিরোধের জেরে কয়েকটি হামলা ও হেনস্তার ঘটনাও ঘটে। তবে মজিবর রহমান সরোয়ার আবারও দলীয় মনোনয়ন পাওয়ার পর বরিশাল বিএনপিতে স্বস্তি ও ঐক্যের আবহ ফিরে এসেছে।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, একাধিকবার সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মজিবর রহমান সরোয়ার প্রায় দুই দশক মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, “মজিবর রহমান সবসময় বরিশালে ঐক্যবদ্ধ বিএনপি চেয়েছেন। এবার মনোনয়ন পাওয়ার পর তিনি সবাইকে নিয়েই কাজ শুরু করেছেন। বৃহস্পতিবারের সভা প্রমাণ করেছে—বরিশাল বিএনপি এখন ঐক্যবদ্ধ।”

 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/