৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৩
শিরোনাম :
২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল শহরের ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ Time View

বরিশাল শহরের ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। শুক্রবার সকালে সদর রোডের তিনতলা দুটি ভবন ভাঙার মধ্য দিয়ে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়।

দীর্ঘ ১০ বছর আগে ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও রাজনৈতিক প্রভাবের কারণে সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। ২০১৩ সালে করা এক জরিপে বরিশাল শহরের ৫৮ বর্গকিলোমিটার এলাকায় মোট ৩৫টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সদর রোডের বহুতল ওই দুটি ভবন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই কাজী মফিজুল ইসলাম কামালের দখলে ছিল। তিনি আওয়ামী লীগের বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর শ্যালক। আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে তিনি ভবনগুলোর নিচতলায় দোকান ভাড়া দিয়ে দীর্ঘদিন দখলে রাখেন বলে অভিযোগ রয়েছে।

একটি ভবনের মালিক নজরুল ইসলাম ‘রূপালী বাংলাদেশ’কে জানান, তাঁর চাচা উলফাত হাজি ও শুককুর হাজি ১৯৬০ সালে একটি এবং ৩০ বছর আগে আরেকটি ভবন নির্মাণ করেন। ২০১৩ সালে একটি ভবনে ফাটল দেখা দিলে সিটি কর্পোরেশন সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। কিন্তু প্রভাবশালী ভাড়াটেরা দখল ছাড়তে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ভবন ভাঙার জন্য ৩ লাখ ৯০ হাজার টাকা সিটি কর্পোরেশনে জমা দেন।

সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, “উলফাত ও শাকুর ম্যানশন নামে দুটি ভবনের ভাড়াটেদের আমরা একাধিকবার নোটিস দিয়েছি। তারা আদালতে গিয়েছিল, তবে আমরা কোর্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় পেয়েছি। শুক্রবার সকালে ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। আশা করছি, সাত দিনের মধ্যে কাজ শেষ হবে।”

 

নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, “সদর রোডের দুটি ভবন ছাড়াও নগরের কাউনিয়া, আগরপুর, জানুকি সিংহ রোড ও ফজলুল হক অ্যাভিনিউয়ের আরও ৩৪টি ঝুঁকিপূর্ণ ভবন ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু ভবন অনুমোদনহীনও।”

 

বিসিসি কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার মাধ্যমে বরিশাল শহরকে নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সিটি কর্পোরেশন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo