৩ জুলাই, ২০২৬ রাত ৩:৪৩
শিরোনাম :
বরিশালসহ ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক ২ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, ১৪২ কেন্দ্রে অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী বরিশালে রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার দাবিতে নারীদের ঝাড়ু মিছিল বরিশাল চৌমাথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন কার্যকর, সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ আটক ২ বরিশাল লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন অটোরিকশা চালকদের জরিমানা বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার ঢাকা-বরিশাল মহাসড়কে মাইকিং করে সংঘর্ষ জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার রেলেই কুয়াকাটা যাওয়ার স্বপ্ন আরও কাছে, শেষ হয়েছে ভাঙ্গা-কুয়াকাটা রেলপথের সমীক্ষা বরিশালে দোকানি ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্য তুলকালাম কান্ড! পাল্টাপাল্টি অভিযোগ বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করে মাটিচাপা দিলো স্ত্রী

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন বরিশালের চিকিৎসকরা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬০৭ Time View

স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ছাত্র ও হাসপাতালের চিকিৎসক এবং স্টাফদের ওপর হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে একযোগে কর্মবিরতি যাওয়ার ঘোষণা দিয়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। অন্যদিকে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা পৃথক সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে আসামিদের গ্রেপ্তার ও কর্মবিরতির ঘোষণা দেন।

শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী জুবায়ের আল মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, শুরুতে স্বাস্থ্য সংস্কার আন্দোলনকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু বর্তমানে এ আন্দোলনের নামে তারা আমাদের চিকিৎসক, নার্স ও স্টাফ এমনকি আমাদের মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা করছে। রাস্তায় শিক্ষার্থীরা বেড় হলে তাদের গালাগাল ও ধাওয়া করে। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতা আছি। উসকানিদাতাদের গ্রেপ্তারসহ যথাযথ আইনিব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, সোমবার সকাল ৮টা থেকে আমরা সকল মেডিকেল কলেজ শিক্ষার্থী ক্লাস বর্জন করছি। যতদিন পর্যন্ত উস্কানিদাতাদের গ্রেপ্তার করা না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন করব।

বেলা ১২টায় সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. মো. নাজমুল হুদা বলেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমরা গত ১৪ আগস্ট কর্মবিরতিতে গিয়েছিলাম। কিন্তু হাসপাতাল পরিচালকের অনুরোধ ও রোগীর দুর্ভোগের কথা বিবেচনায় কর্মবিরতি প্রত্যাহার করি। এ সময় পরিচালককে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়। কিন্তু ১৭ আগস্ট আবার আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী আমাদের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. দিলীপ রায়ের ওপর অতর্কিত হামলা করে। এ ছাড়া হাসপাতালের স্টাফদের উপরও হামলা করে। হাসপাতাল ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় উসকানিদাতা এবং হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই। এমন পরিস্থিতিতে আমাদের ইন্টার্ন চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আমরা রোববার বিকেল ৩টা থেকে কর্মবিরতি যাই। এরপরও রোগীদের কথা চিন্তা করে ফের কর্মস্থলে জীবনের ঝুঁকি নিয়ে আমরা জরুরি সেবা চালিয়ে যাচ্ছি। কিন্তু হামলাকারীরা আমাদের অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে।

নাজমুল হুদা বলেন, এ অবস্থাতে আমরা ন্যক্কারজনক ঘটনায় জড়িত এবং উস্কানিদাতাদের মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল দুপুর ১২টা থেকে হাসপাতালের জরুরি বিভাগসহ সকল চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে।

পৃথক সংবাদ সম্মেলনে মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, গত ১৭ আগস্ট স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী হাসপাতালের প্রবেশ পথে অবস্থান নিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হুমকি দেয়। ওই দিন আমাদের মেডিসিন ইউনিট-২ এর মেডিকেল অফিসার ডা. দিলিপ রায়কে মারধর করে। চিকিৎসকের উপর এমন নির্যাতন ও হাসপাতালের সামনে তারা অবস্থান নেওয়ায় রোগীরা যেমনিভাবে নিরাপত্তাহীনতায় ভুগেন, তেমনি আমাদের চিকিৎসকরা কর্মস্থলে নিরাপত্তাহীনতায় আছেন। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।

তিনি আরও বলেন, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব। তবে শুধু মাত্র রোগীদের কথা বিবেচনা করে আগামী ৪৮ ঘণ্টা আমরা হাসপাতালের সকল সেবা চালু রাখব। কিন্তু এই সময় এর মধ্যে যদি কোন চিকিৎসক ,কর্মকর্তা ,কর্মচারীর উপরে হামলা হয় অথবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে ওই সময় থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাব।

এদিকে বেলা সাড়ে ১২ টায় হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা ও স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে চিকিৎসক এবং স্টাফদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক ডা. আবদুল মোনায়েম সাদ বলেন, স্বাস্থ্য সংস্কারের দাবি যৌক্তিক। কিন্তু ওরা স্বাস্থ্য সংস্কারের নামে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্য সেবাদানকারীদের প্রতিপক্ষ মনে করে প্রতিদিনই হামলা চালাচ্ছে। আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় আমরা আবারও শান্তিপূর্ণ মানববন্ধন করব। এরপরও হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা এক যোগে জরুরি সেবাসহ সকল সেবার ক্ষেত্রে কর্মবিরতিতে যাব।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, এ বিষয়ে ছাত্র, চিকিৎসক, নার্স ও স্টাফরা আমার সঙ্গে কথা বলেছে। তাদের আমি শান্ত থাকার পরামর্শ দিয়েছি। পাশাপাশি রোগীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তাদের অনুরোধ করেছি।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo