রাষ্ট্রের সংস্কারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রস্তাবনার প্রচারে নেছারাবাদে নৌ র্যালি করেছে বিএনপি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নেছারাবাদের সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত এ নৌ র্যালির নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসাইন ভিপি মাহমুদ।
বিপুল সংখ্যক ট্রলারে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে সন্ধ্যা নদী হয়ে র্যালিটি বলদিয়া খালে প্রবেশ করে। এরপর নদী পথ ধরে নেছারাবাদের বিভিন্ন গ্রাম এবং বাজারে চলে ৩১ দফার প্রচারণা।
বাজারগুলোতে নৌবহর থামিয়ে এক সভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় সংস্কার প্রস্তাবের ৩১ দফা। এ সময় বিএনপি নেতা ভিপি মাহমুদসহ নেছারবাদ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।