ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে মেঘনা নদীতে দুর্ঘটনায় পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭।
তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও লঞ্চের দোতলার বামে পাশের একটি অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১২ টায় লঞ্চের স্টাফ জাকির খান জানান, কুয়াশার কারণে এমভি মহারাজ-৭ লঞ্চটি কিছুক্ষন আগে মুলাদীতে এসে পৌঁছেছে। এরআগে চাঁদপুরের পার হয়ে মুলাদীর দিকে আসার সময় আলু বাজার নামক এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চটি। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র লঞ্চের বাম পাশের একটি অংশ দুমড়ে-মুচরে গেছে।
অপরদিকে লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, ঘটনার সময় একটি মালবাহি নৌযানের সাথে এমভি মহারাজ-৭ লঞ্চের সংঘর্ষ হয়। অন্ধকার এবং ঘন কুয়াশা থাকায় মালবাহি নৌযানটিকে দেখা যায়নি। তবে সংঘর্ষে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় দোতলায় থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান।
এদিকে লঞ্চের মাস্টার মো. মনিরুজ্জামান জানান, ঘনকুয়াশার কারণে মেঘনার কাছিকাটা এলাকায় রাত দুইটা থেকে এমভি মহারাজ-৭ লঞ্চ নোঙর করা ছিল। সকাল সকাল ৬টা ২০ মিনিটের দিকে মুলাদীর উদ্দেশ্যে রওয়ানা দিলে ছোট একটি কার্গো জাহাজের মাসতুল লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। এতে লঞ্চের দোতলার দুইটি টেক্সিন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। পরবর্তীতে বেলা ১২টার দিকে যাত্রীদের নিয়ে লঞ্চটি নিরাপদে মুলাদীতে এসে পৌঁছায়।
উল্লেখ্য এর আগে গত বৃহস্পতিবার ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন।
বরিশাল জেলা ও বিভাগ: ইতিহাস, উপজেলা প্রশাসন এবং সর্বশেষ খবরের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।