
বরিশাল মহানগরের রুপাতলি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর ) সকালে এই লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়র এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
স্থানীয় ব্যবসায়ী, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি তুলে ধরেন নেতাকর্মীরা।
এ সময় মোঃ মজিবর রহমান সরোয়ার জানান, “দেশের জনগণ আজ পরিবর্তন চায়। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে। ৩১ দফা হচ্ছে রাষ্ট্র মেরামতের রূপরেখা — যা একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশের পথ নির্দেশনা।”
জনগণের মাঝে বিএনপির এই রূপরেখা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।