২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৯
শিরোনাম :
বরিশালে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে আলোচনায় যাঁরা বরিশালে  বিএনপি এক নেতাকে বহিষ্কার, আরেকজনের পদ স্থগিত বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার ঝালকাঠিতে মাদককারবারির কামড়ে আহত এসআই ভোলায় মাকে অচেতন করে শিশুকে নিয়ে মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা নির্দিষ্ট রেটে ঘুস বাণিজ্যের অভিযোগ বরিশাল জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে বরিশালে জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলালের নাম ঘিরে গুঞ্জন বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নারীকে মারধরের ভিডিও ভাইরাল, পিরোজপুরে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার জামিন পেলেন আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বরিশালে স্ত্রী’কে দিয়ে হানিট্র্যাপের ফাঁদ, অতঃপর বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষকের পল্টিতে হতবাক নগরবাসী বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার, ওসির বিরুদ্ধে মামলার নির্দেশ বরিশালে ভোক্তার অভিযান: ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ভোলায় মাকে অচেতন করে শিশুকে নিয়ে মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮ Time View

ভোলা প্রতিনিধি: ভোলায় টিকা দিতে যাওয়ার সময় এক মাকে অচেতন করে তার ৩ মাসের শিশুকন্যাকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভোলা জেলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়ন–এর চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরপাতা গ্রামের চাকলাদার বাড়ির সুমিয়া বেগম তার তিন মাসের শিশুকন্যা জিদনী বেগমকে টিকা দেওয়ার জন্য মালেরহাট কমিউনিটি ক্লিনিকের উদ্দেশে রওনা হন। ক্লিনিকের কাছাকাছি পৌঁছালে এক বোরকাপরা নারী তার সামনে দুইশ টাকার একটি নোট ধরে জিজ্ঞেস করেন—এটি কত টাকার নোট।
এরপরই সুমিয়া বেগম হঠাৎ অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে দুর্বৃত্তরা তার কোল থেকে শিশুটিকে নিয়ে দ্রুত সটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণকারী চক্রটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
শিশুকন্যা অপহরণের পরপরই সুমিয়া বেগম জ্ঞান ফিরে পেয়ে পাগলের মতো চিৎকার শুরু করেন। তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন এবং মোবাইল ফোনে শিশুর ছবি দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিন সন্তানের মধ্যে জিদনী বেগম তার সবচেয়ে ছোট সন্তান।
এ ঘটনায় ভোলা সদর থানা–এর পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, “শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। জেলার সব থানাকে অবহিত করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও ওই এলাকায় একই কৌশলে কয়েক নারীর গলার চেইন ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তারা এই চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শিশুটিকে দ্রুত উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo