১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৩
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭ Time View

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে রহিম ভূট্টু (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি শশিভূষণ থানা এলাকার অন্তর্ভুক্ত।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, লিটন নামের এক ব্যক্তি মাদক কেনার উদ্দেশ্যে আমজাদ নামে কথিত এক মাদক ব্যবসায়ীকে টাকা দেন। তবে নির্ধারিত সময়ে মাদক না পাওয়ায় টাকা ফেরত নেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই বিষয়টি জানতে চাইলে লিটনের চাচাতো ভাই আল-আমিনের সঙ্গে অপরপক্ষের তর্কাতর্কি হয়।
এরপর কৌশলে আল-আমিনের ছোট ভাই আমির হোসেনকে সম্রাট মাঝি আমতলী এলাকার একটি নির্জন স্থানে ডেকে নেন। সেখানে আগে থেকে অবস্থান করা বেলাল, আমজাদ ও খোকন মাঝি আমির হোসেনকে মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
নিহতের স্বজন ফিরোজ জানান, আমির হোসেন এই বিরোধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। ছোট ছেলেকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে অভিযুক্তদের উদ্দেশে গালিগালাজ করেন তার বাবা রহিম ভূট্টু।
এতেই ক্ষিপ্ত হয়ে বেলাল, আমজাদ, খোকন, সাগর ও সম্রাট কলেরহাট রাস্তার মাথায় রহিম ভূট্টুকে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, নিহত রহিম ভূট্টুর বিরুদ্ধে পূর্বে চারটি মামলা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo