২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫২
শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলালের নাম ঘিরে গুঞ্জন বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নারীকে মারধরের ভিডিও ভাইরাল, পিরোজপুরে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার জামিন পেলেন আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বরিশালে স্ত্রী’কে দিয়ে হানিট্র্যাপের ফাঁদ, অতঃপর বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষকের পল্টিতে হতবাক নগরবাসী বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার, ওসির বিরুদ্ধে মামলার নির্দেশ বরিশালে ভোক্তার অভিযান: ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা পটুয়াখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ২০ হাজার কিমি খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে কৃষক দলের নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বরিশাল সিটি নির্বাচন: মেয়র পদে বিএনপির প্রার্থী কে—নগরজুড়ে কৌতূহল ঝালকাঠিতে ৬৫ পিচ ইয়াবা সহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার একুশে ফেব্রুয়ারিতে বরিশালে সরকারি কর্মসূচির বাইরে নেই উল্লেখযোগ্য আয়োজন
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বানারীপাড়ায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় একুশের প্রথম প্রহর পালন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ Time View

বানারীপাড়া প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বানারীপাড়াতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় শোক, ভালোবাসা ও গর্বের এক আবেগঘন মিলনমেলায়।
শ্রদ্ধা নিবেদন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ মুনিব, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জু খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহমেদ সুমন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলামসহ উপজেলা ও পৌর প্রশাসন, বানারীপাড়া প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে বিরাজ করে নীরবতা ও শ্রদ্ধার আবহ। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের অমর আত্মত্যাগ আজও বাঙালির চেতনায় অনির্বাণ প্রেরণা হয়ে রয়েছে। বানারীপাড়ায় এই শ্রদ্ধাঞ্জলি নতুন প্রজন্মকে মাতৃভাষা, ইতিহাস ও সংস্কৃতির প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার বার্তা দেয়।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo