২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫০
শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলালের নাম ঘিরে গুঞ্জন বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নারীকে মারধরের ভিডিও ভাইরাল, পিরোজপুরে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার জামিন পেলেন আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বরিশালে স্ত্রী’কে দিয়ে হানিট্র্যাপের ফাঁদ, অতঃপর বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষকের পল্টিতে হতবাক নগরবাসী বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার, ওসির বিরুদ্ধে মামলার নির্দেশ বরিশালে ভোক্তার অভিযান: ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা পটুয়াখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ২০ হাজার কিমি খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে কৃষক দলের নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বরিশাল সিটি নির্বাচন: মেয়র পদে বিএনপির প্রার্থী কে—নগরজুড়ে কৌতূহল ঝালকাঠিতে ৬৫ পিচ ইয়াবা সহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার একুশে ফেব্রুয়ারিতে বরিশালে সরকারি কর্মসূচির বাইরে নেই উল্লেখযোগ্য আয়োজন
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে স্ত্রী’কে দিয়ে হানিট্র্যাপের ফাঁদ, অতঃপর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৫ Time View

বরিশাল প্রতিনিধি:  বরিশালে স্ত্রী’কে দিয়ে হানিট্র্যাপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ২২ ফেব্রুয়ারি বরিশাল নগরীর পৃথক পৃথক জায়গা থেকে তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম।

তিনি বলেন, নারীর ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। ওই অভিযোগের সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের হাকিম পেদার ছেলে ঝাড়ুদার শাহিন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পালক গ্রামের কবির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার ও বরিশাল সদর উপজেলার চরবাড়িযা ইউনিয়নের উলালগুনি গ্রামের মকবুল জোমাদ্দারের ছেলে সাইফুল ইসলাম।

ঘটনা সূত্রে জানা যায়, ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ পেতে বিভিন্ন মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয়। গত ১১ ফেব্রেুয়ারি ভোলা জেলার দৌলতখান উপজেলার সুলতান দারোগার ছেলে ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করে ঝাড়ুদার শাহিনের স্ত্রী।

তার সাথে পরিচয়ের এক পর্যায়ে বরিশালে আসতে বলে। এরপর ফয়জুল বরিশালে আসলে তাকে নিয়ে যায় নগরীর কলেজ রো এলাকার একটি বাসায়। বাসায় নিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও ধারন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি।

এই ঘটনার পরপরই ভুক্তভোগী ফয়জুল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের সূত্র ধরে রবিবার ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo