১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৬
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে যানবাহন ও নৌযান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৯ Time View
বরিশালে যানবাহন ও নৌযান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা
বরিশালে যানবাহন ও নৌযান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা

বরিশাল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলাজুড়ে সব ধরনের যানবাহন ও নৌযান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত বরিশাল জেলার সমগ্র এলাকায় ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

একই সময়ের মধ্যে বরিশাল জেলার সব এলাকায় লঞ্চ, ইঞ্জিনচালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) এবং স্পিডবোট চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভোটার ও সাধারণ জনগণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত ক্ষুদ্র নৌযান বা সাধারণ নৌকা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া, আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের জরুরি কাজে নিয়োজিত যানবাহন।
সংবাদ সংগ্রহে নিয়োজিত সংবাদকর্মী এবং নির্বাচন পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকা সাপেক্ষে)।অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবাদানকারী যানবাহন।
বিমানবন্দরগামী যাত্রী ও বিদেশফেরত যাত্রী (টিকিট বা প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে)।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত একটি করে যানবাহন। মহাসড়ক ও বন্দর থেকে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় প্রধান সড়কসমূহ।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন বলেন, “শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যেই এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo