২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১০
শিরোনাম :
বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০ মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন আবু সুফিয়ান বরিশাল জেলা আইনজীবী সমিতির ১২ সদস্যের সনদ বাতিলের আবেদন বরিশালে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে আলোচনায় যাঁরা বরিশালে  বিএনপি এক নেতাকে বহিষ্কার, আরেকজনের পদ স্থগিত বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার ঝালকাঠিতে মাদককারবারির কামড়ে আহত এসআই ভোলায় মাকে অচেতন করে শিশুকে নিয়ে মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা নির্দিষ্ট রেটে ঘুস বাণিজ্যের অভিযোগ বরিশাল জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে বরিশালে জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলালের নাম ঘিরে গুঞ্জন বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নারীকে মারধরের ভিডিও ভাইরাল, পিরোজপুরে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বিয়ের প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননী এক নারীকে ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ এবং তা দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি মো. শহিদুল ইসলাম উজ্জ্বল (৪০)। তিনি বরিশাল সদর উপজেলার রায়পুরা এলাকার বাসিন্দা ও মো. শাহজাহান খানের ছেলে। উজ্জ্বল বর্তমানে বরিশাল সিটি করপোরেশন–এর কর ধার্য শাখায় অ্যাসেসর পদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা–এর একটি দল।
কাউনিয়া থানার জিআরও এসআই শফিকুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার শহিদুল ইসলাম উজ্জ্বলকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–এ হাজির করা হলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী নারী উজ্জ্বলের এক বন্ধুর স্ত্রী এবং দুই সন্তানের জননী। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ফোনে যোগাযোগ হতো। এক পর্যায়ে অভিযুক্ত তাকে প্রেম ও পরে বিয়ের প্রস্তাব দেন। অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন উজ্জ্বল।
সর্বশেষ গত ৩০ জানুয়ারি নগরীর কাউনিয়া প্রধান গলিতে ওই নারীর ভাড়াটিয়া বাসায় গিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন এবং গোপনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার কাউনিয়া থানায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo