
নিজেস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নারী নেত্রীদের মধ্যে মনোনয়ন প্রত্যাশা ও রাজনৈতিক তৎপরতা বেড়েছে। দলীয় সূত্র ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন কয়েকজন ত্যাগী ও পরিচিত নারী নেত্রী।
আলোচনায় থাকা নেত্রীরা হলেন—
অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য।
আফরোজা খানম নাসরিন
বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক; আন্দোলন–সংগ্রামে রাজপথে সক্রিয় ও একাধিকবার কারাবরণকারী নেত্রী।
অধ্যাপিকা ফারহানা তিথি
বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি; দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী।
সালমা আলম লিলি তালুকদার
বাউফল উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য; দীর্ঘদিন মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয়।
দলীয় সূত্রে জানা গেছে, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, আন্দোলন–সংগ্রামে ভূমিকা এবং গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়েই সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে।