১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩২
শিরোনাম :
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা বরিশালে ছাত্রীকে চুমু দেওয়ার শিক্ষককে মারধর, ভিডিও ভাইরাল বরিশালে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ফুলের দোকানগুলোতে উৎসবমুখর ভিড় বরগুনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬ নির্বাচনি ঐক্য ভাঙার মাশুল: বরিশালে জামায়াত–ইসলামী আন্দোলনের বড় ধস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ Time View
বরিশালে জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী
বরিশালে জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী

গৌরনদী প্রতিনিধি: বরিশাল জেলা এবং গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে  গৌরনদী উপজেলার শরিকল তালিমুল কুরআন ইসলামীয়া দাখিল মাদ্রাসার এক নির্বাচনি সভায় তারা যোগদান করেন। প্রধান অতিথি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের হাতে ফুলের তোড়া দিয়ে অনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানকারীরা হলেন- জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, সহ-সভাপতি ওয়াশিম খান, নুরুল ইসলাম সেরনিয়াবাত, শহিদুল ইসলাম, জেলা যুবঅধিকার পরিষদের পাঠচক্র বিষয়ক সম্পাদক  সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ খান, আগৈলঝাড়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম, অর্থ-সম্পাদক উজ্জল খান, গৌরনদী উপজেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।

যোগদানকারী নুরুল আমিন বক্তব্যে বলেন, বাংলাদেশে একটি পরিবর্তনের রাজনৈতিক আশায় আমরা এতদিন গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। কিন্তু দেশে নির্বাচনি আবহাওয়া তৈরির পর দেখলাম আমাদের সেই আশা সম্পূর্ণ ভুল ছিল।

এ নির্বাচনি সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আল-আমীন, সেক্রেটারি মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo